শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন নিয়ে দুটি সময়সীমা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার: সিইসি

দর্পণ ডেস্ক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে বড় কোনো সংস্কার হলে তা আগামী বছরের জুন পর্যন্ত গড়াতে পারে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন নির্বাচন সংশ্লিষ্টদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে আশ্বাস দেন যে, নির্বাচন কমিশন তাদের পাশে থাকবে। তিনি বলেন, “এবার মৃত ভোটারের সংখ্যা যেমন বেশি, তেমনি নতুন ভোটারও যুক্ত হবে। চূড়ান্ত ভোটার তালিকা জুনের মধ্যেই প্রস্তুত হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন—এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত আমাদের মূল লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। বর্তমানে ভোটার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার রয়েছে, যাদের বাদ দিতে হবে।”

সিইসি জানান, নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের মতো স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, “বর্তমান প্রশাসনের কর্মকর্তারা ওই নির্বাচনগুলো পরিচালনা করেছেন, তাই এবারও তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ বা অযৌক্তিক সিদ্ধান্ত দেবে না। সবার সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। এছাড়া সভায় কক্সবাজারের পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকরা ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ