শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ছিনতাই রোধে পুলিশের বিশেষায়িত তিন ইউনিট মাঠে নামছে: আইজিপি

দর্পণ ডেস্ক / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট খুব শিগগিরই কার্যক্রম শুরু করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে “পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “ছিনতাইয়ের ঘটনা দিন দিন বাড়ছে, বিশেষ করে রাতে ছিনতাইয়ের প্রবণতা আরও বেশি। বিষয়টি আমরা নজরে এনেছি এবং এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব এবং এন্টি-টেরোরিজম ইউনিট যৌথভাবে টহল দেবে। আশা করছি, আজ থেকেই এটি বাস্তবায়িত হবে। যদি এতে কাজ না হয়, তাহলে আরও কঠোর কৌশল গ্রহণ করবো।”

তিনি আরও বলেন, “অপারেশন ‘ডেভিল হান্ট’ মূলত সমাজবিরোধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এটি একটি যৌথ বাহিনীর অভিযান, যেখানে বড় বড় অপরাধী ও চোরাকারবারিরা ধরা পড়ছে।”

আইজিপির মতে, “একটি বিশেষ গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।”

এর আগে, রোববার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করবো। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ঘুম হারাম করে দেব।”

তিনি অভিযোগ করেন, “বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ দেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং এর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। তবে তাদের কঠোরভাবে দমন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সামনে আরও ভালো হবে।”

তিনি জানান, “সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে। যেখানেই অপরাধ সংঘটিত হবে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কেউই ছাড় পাবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা টহল টিমকে স্পষ্ট নির্দেশ দিয়েছি। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের দোসরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার মধ্যরাতে শিক্ষার্থীরা হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ