শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

টেকনাফে বিজিবির গাড়ির ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় বিজিবির গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (আজ) বিকেল সাড়ে ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ সামিম (৮), সে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদ উল্লাহ জানান, বিকেলে হাজমপাড়ায় মেরিন ড্রাইভ সড়কের পাশে কয়েকজন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে সামিম দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ বিজিবির একটি পাজেরো গাড়ির সামনে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিজিবির একটি গাড়ি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরের উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি হাজমপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ