শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

পুলিশ প্রমোশন পেতে জঙ্গি নাটক সাজিয়েছে: শফিকুল আলম

দর্পণ ডেস্ক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পুলিশ প্রমোশন পেতে জঙ্গি নাটক সাজিয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হৃদয়ে জুলাই ৩৬’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এক জার্মান নারী ও বাংলাদেশের একজন সাংবাদিক মিলে এই বিষয়ে গভীর গবেষণা চালিয়েছেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে ৮০ শতাংশই ভুয়া বলে উঠে এসেছে গবেষণায়। ঢাকায় বদলি পেতে অনেক পুলিশ সদস্য এসব সাজানো জঙ্গি নাটক তৈরি করেছে।

প্রেস সচিবের মতে, গবেষকদের এসব বিষয়ে আরও গভীরভাবে কাজ করা উচিত। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে কী ঘটেছে এবং কী ধরনের অবিচার হয়েছে, তা নথিভুক্ত করা জরুরি। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক ফেলে তার চলাচল বন্ধ করা হয়েছিল, তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং টেলিভিশনে উপহাস করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-অগাস্টে যারা প্রাণ হারিয়েছেন কিংবা ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলে গেলে তা স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়ার শামিল হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হৃদয়ে জুলাই ৩৬’ বইয়ের লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, প্রকাশকসহ আরও অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ