শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

আবদুল করিম পাটওয়ারী ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত

চাঁদপুর প্রতিনিধি / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল করিম পাটওয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাদআছর তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আবদুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলে মরহুমের কবর জিয়ারত করেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী ছিলেন একজন সৎ ব্যক্তি। যিনি চাঁদপুরে পৌরসভায় প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ রাজনীতির ব্যক্তিত্ব ছিলেন। সৎ ও নিষ্ঠার প্রতীক ছিলেন। তার কথা স্মরণ করলে সৎ ও যোগ্য ব্যক্তির ছাঁয়া চোখের সামনে ভেসে উঠে। মরহুম আবদুল করিম পাটওয়ারীর ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।

বক্তারা আরো বলেন, মরহুম আবদুল করিম পাটওয়ারী চাঁদপুরের অনেক উন্নয়নে অবদান রেখে গেছেন। এ ধরনের মানুষের জন্ম বারবার হওয়া প্রয়োজন। সুন্দর চাঁদপুর বির্নিমানে গুণিজনদের অনুস্মরণ প্রয়োজন রয়েছে। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবাও করেছেন। তাঁর মতো লোকদের সমাজে অনেক অভাব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মাসুম পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ভূইয়া, মনজুর আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম সম্পাদক আবু পাটওয়ারী, সালাউদ্দিন মো. বাবর প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ