শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পাশে বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে অপরাধীদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পায়রা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা কাফির গ্রামে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন এবং ধৈর্য ধরতে বলেন। পাশাপাশি তারা আশ্বস্ত করেন যে, দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির বাড়িতে অজ্ঞাত ব্যক্তিরা আগুন লাগিয়ে দেয়। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর কাফি নিজেই বাদী হয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং ধানমণ্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে অংশগ্রহণ করার কারণেই পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ