শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মোসাদ্দেক জুয়েল / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

শাহরাস্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা
।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, জসিম উদ্দিন,  ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, সহযোগী সদস্য হাসান মাহমুদ, ফিরোজ বেপারী, বিএম নয়ন প্রমুখ।
মতবিনিময় কালে তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বিসিএসের ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ