শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

মতলবে ডিএনসির অভিযানে শ্বশুর বাড়িতে ইয়াবা বিক্রিকালে আটক যুবক

মোঃ রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলাদী আবাসিক এলাকায় শ্বশুর বাড়িতে ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জয়নাল আবেদীন (৩৮) নামের এক যুবক।

বৃহস্পতিবার  (২১ জানুয়ারি) সকাল আটটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।

জানা যায়, আটক জয়নাল আবেদীনের বাড়ি জেলার মতলব উত্তর উপজেলার ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের বারোহাতিয়া গ্রামে। ওই গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে তিনি। মতলব দক্ষিণ উপজেলার কলাদী আবাসিক এলাকায় তাঁর শ্বশুর বাড়ি। ওই বাড়িতে থেকেই দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা বড়িসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি নিজেও মাদকাসক্ত। ঐদিন সকাল ৮ টার দিকে শ্বশুর বাড়ির একটি কক্ষে তিনি ইয়াবা বড়ি সেবন করছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে অভিযান চালান এবং ইয়াবা বড়ি সেবনরত অবস্থায় জয়নালকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

মতলব থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জয়নাল আবেদীনকে আজ আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ