শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

মাদারীপুরে দারিদ্র্যের হার বেশি, কম নোয়াখালীতে

দর্পণ ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়। অন্যদিকে নোয়াখালী জেলায় সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।

২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২.১৫ ডলার সেই হিসেবে মানুষ দরিদ্র বলে গণ্য হবে।

জরিপে দেখা গেছে, মাদারীপুর জেলায় দেশের সবচেয়ে বেশি ৫৪.৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অন্যদিকে নোয়াখালীতে এই হার সবচেয়ে কম। এই জেলায় মাত্র ৬.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মাদারীপুরের ডাসার দেশের দরিদ্রতম উপজেলা। এখানকার ৬৩.২ শতাংশ মানুষ দরিদ্র।

জরিপে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে। সেখানকার ২৬.৬ শতাংশ মানুষ দরিদ্র্যসীমার নিচে বসবাস করে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ১৫.২ শতাংশ দরিদ্র মানুষের বসবাস।


এই ক্যাটাগরির আরো সংবাদ