শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়ল

বানিজ্যিক ডেস্ক / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ব্যক্তি করদাতাদের বার্ষিক বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আরো ১৬ দিন এবং কম্পানির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বৃদ্ধি করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) এনবিআর এ সংক্রান্ত ভিন্ন দুটি আদেশ জারি করেছে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান এতে স্বাক্ষর করেছেন।

সাধারণ করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত।

এ নিয়ে তৃতীয় দফা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো। এর আগে, দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর।


এই ক্যাটাগরির আরো সংবাদ