চাঁদপুরের ফরিদগঞ্জের ২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন শোশাইচর পশ্চিমপাড়া জামে মসজিদ নতুন কমপ্লেক্স এর উদ্বোধন করেছেন ২ নং বালিথুবা পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় তিনি এই মসজিদটি উদ্বোধন করেন।
জানাযায় বহু পূর্বে এই মসজিদটি নির্মিত হয়েছিল আগে মসজিদের ধারণ ক্ষমতা ছিল কম। যাহা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।বিশেষ করে জুমার দিনে মসজিদ সংলগ্ন রাস্তায় মুসল্লিদের নামাজ পড়তে হতো।
বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে এলাকাবাসীর সহযোগিতায় এ মসজিদটি পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। উদ্বোধন শেষে মসজিদটির নির্মান এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালিথুবা হেদায়েত নগর পীরসাহেব শাহ্ মোহাম্মদ মমিনুল হক সাহেব।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন সাবেক ইউপি সদস্য আবু তাহের ,নজরুল ইসলাম বাচ্চু ,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির তারাপদ ,সাংবাদিক আবু তালেব সরদার, জসিম উদ্দিন মিজি, বিশিষ্ট ব্যবসায়ী ডা: মো: রফিকুল ইসলাম চৌধুরী সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী গন।