শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

চাঁদপুরে ১১৫ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

এস কাউসার, চাঁদপুর / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবাররকে জমি ও গৃহপ্রদান সংক্রান্ত বিষয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রেসব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।

এসময় তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না। শুধু তাই নয় এই ঘোষণা বাস্তবায়নে ইতিমধ্যে তিনি সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তিনি দেশের মানুষকে ভালোবাসেন বলেই তিনি এই উদ্যোগটি হাতে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সুন্দর উদ্যোগটি বাস্তবায়নে হোক এটি আমরা সকলেই চাই।

জেলা প্রশাসক আরো বলেন, এই প্রকল্পের আওতায় যারা জমি এবং ঘর পারছেন তারা যাতে এটি বিক্রি করতে না পারে, সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক মনিটরিং থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসিম চন্দ্র বনিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সমম্পাদব সোহেল রুশদী, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় ১১৫টি পরিবার ভূমি এবং ঘর পাচ্ছে। এর মধ্যে জেলা সদরে ৪০, মতলব দক্ষিনে ২৫, মতলব উত্তরে ৫, শাহরাস্তিতে ১৫, হাজীগঞ্জে ৫ ; সর্বশেষ হাইমচর উপজেলায় ২০টি মিলিয়ে মোট ১১৫ টি।

এছাড়াও মতলব দক্ষিণ উপজেলার চর পাথালিয়া আশ্রয়ন প্রকল্পে সাতাশটি পেরেকের ১৩৫ টি পরিবারের মধ্যে ৪৫টি পরিবারকে পূর্ণবাসন করার নিমিত্তে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরও ৪৫ গৃহনির্মাণ করা হয়েছে। এই ৪৫ টি মিলিয়ে সর্বমোট নির্মিত ১৬০টি কবুলীয়ত সম্পাদনা, নামজারিমূলে খতিয়া সৃজন, সালামি আদায় সম্পন্ন হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ