শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

মতলব উত্তরে ৭ স্থানে ১৪৪ ধারা জারি

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

সরকারি দলের দুপক্ষ সমাবেশ ডাকায় চাঁদপুরের মতলব উত্তরের সাতটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও স্নেহাশীষ দাশ বুধবার রাতে জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এসময় মতলব উত্তর উপজেলার চিহ্নিত সাতটি স্থানের ২০০ গজের মধ্যে তিনজনের বেশি জনতাকে চলাচল না করতে অনুরোধ জানানো হয়।

স্থানগুলো হলো শ্রীরায়ের চর, মোহনপুর, ফতেপুর, এখলাছপুর, দশানী, আমিরাবাদ ও মতলব সেতুর উত্তর পার এলাকা।

ইউএনও জানান, দলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এসব স্থানে সমাবেশ ডাকেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থকরা।

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় এই সাত এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, একই সময়ে একই স্থানে দুজন রাজনৈতিক নেতার পক্ষে সভা আহ্বান করায় বিশৃঙ্খলা ও সহিংসতার আশংকা দেখা দেয়। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তরের সাতটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ