শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

আমাদের কথা কম কাজ বেশি করার মানসিকতা থাকতে হবে : মুহাম্মদ সামছুল

এস. কাউসার ,চাঁদপুর / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম বলেছেন, “আমরা সবাই মিলে যার যার দায়িত্ব পালন করলে আর সমস্যা থাকার কথা নয়। আমাদের কথা কম বলে কাজ বেশি করার মানসিকতা থাকতে হবে।’’

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, আপনারা মাদক কারবারের সাথে জড়িতদের ধরবেন, এটা আপনাদের কাজ। আর জামিন ও বিচারের বিষয়টা আমাদের কাজ। সিআরপিসি অনুযায়ী আমাদের যতটুকু দায়িত্ব তার বাইরে যাওয়ার সুযোগ নেই। পুলিশের কাজ আসামী ধরা। বাকী কাজ আমাদের উপর ছেড়ে দিন। বিচার ব্যবস্থার সাথে আইন বিভাগের পাশাপাশি পুলিশ ও আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগেরও সম্পৃক্ততা রয়েছে।

সভায় পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলামসহ অন্যান্য বিচারক। এছাড়া সভায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, আমাকে যে সম্মান জানানো হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা একত্রিত হতে পেরেছি, এটি বড় একটি পাওয়া। আমরা একটি ইউনিট হিসেবে কাজ করে থাকি। আমার কাছে কোন কাজই সমস্যা মনে হবে না, যদি সকল কাজে সহযোগিতা ও আন্তরিকতা থাকে। পুলিশের ৪টি অংশ চাঁদপুরে সমন্বয় করেই কাজ করে যাচ্ছে। শুধু পুলিশ নয়, বিচারিক কাজে যারা জড়িত, তারাও আমাদের সহযোগিতা করেছেন। আমি প্রেসক্লাব এবং আইনজীবীদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতার করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) দাউদ হোসেন চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহিম, পিপি এড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল, পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, জেল সুপার মো. গোলাম দস্তগীর, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন, ডিবির ওসি সুজন কুমার বড়ুয়া, কচুয়া থানার ওসি মহিউদ্দিন, হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি, ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন, হাইমচর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা, শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান, চাঁদপুর কোর্টের ওসি শাহআলম, মতলব দক্ষিণ থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, সিআইডির পক্ষে এসআই আহসান হাবিব।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ