চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক প্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সফলতার ১৮বছর পেরিয়ে ১৯বছরে পদাপর্ণ উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে পত্রিকার প্রতিনিধি সম্মেলন , আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী ও পত্রিকার সাংবাদিকদের ক্রেষ্ট প্রদান,নবায়নকৃত আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
২৩ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ এলিট কিচেন রেষ্টুরেন্টে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পত্রিকার প্রতিনিধি সম্মেলনে পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহ এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানের সভাপতির এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, পত্রিকাটি সফলতার ১৮বছর পেরিয়ে ১৯বছরে পদাপর্ণ করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পাঠকদের সমর্থনের কারণে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। পাঠকগণ পত্রিকাটি সাদরে গ্রহণ করেছে। পত্রিকার নিয়মিত প্রকাশ করা চ্যালেঞ্জিং। আমি বা আমরা পত্রিকা প্রকাশনায় যতটুকু সফলতা পেয়েছি, তা পাঠকদের জন্যই। আপনারা পত্রিকা প্রকাশনার কারিগর এবং আমার সহযোদ্ধা, পত্রিকার দীর্ঘদিনের পথচলা। যখন যে পরিস্থিতি থাকবে তখন তা নিয়ে কাজ করতে হবে। পত্রিকাটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই প্রধান লক্ষ। সাংবাদিকতা পেশা খুবই ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা সাংবাদিকরা নিউজ পাঠালে এর সঠিকতা যাচাই করে পাঠাবেন। নিউজে যেন বস্তুনিষ্ঠতা থাকে এবং ঘটনার সত্যতা থাকে। আমরা দৈনিক চাঁদপুর খবর একটি পরিবার। আপনারা নিউজ পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দিবেন। নিউজে ক্যাপশন, স্থান, ঘটনা ও তারিখ উল্লেখ করতে হবে।
তিনি আরো বলেন, পত্রিকাটি দৈনিকে অনুমোদন পাওয়ার পর থেকেই নিয়মিত প্রকাশ করে আসছি। সেই থেকে আমাদের এ নিয়মিত প্রকাশনা অব্যাহত আছে এবং থাকবে। দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রিন্ট সংস্করণ এর পাশাপাশি অনলাইন সংস্করণ নিয়মিত প্রকাশনা করা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণ প্রকাশনা করে আসছি। পাঠকের কাছে জনপ্রিয় করার জন্য পত্রিকার প্রিন্ট সংস্করণ ও অনলাইনকে সাজানো হয়েছে। বুঝত হবে পত্রিকার পাঠক-ই প্রধান শক্তি। তাই পাঠকের চাহিদার কথা চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা মতলব উত্তরের কৃতিসন্তান মো: রিপন সরকার, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাত, সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, যুগ্ম বার্তা সম্পাদক বি এম ইসমাঈল, চীপ রির্পোটার সাইদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মহসিন হোসাইন, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য, মতলব উত্তর প্রতিনিধি শামীম হোসেন জয়, কচুয়া উপজেলা প্রতিনিধি মো: ইসমাঈল হোসেন বিপ্লব, হাইমচর উপজেলা প্রতিনিধি মো: কবির হোসেন, পত্রিকার অফিস সহকারি মো: হযরত আলী, ম্যানেজার মানিক চন্দ্র রায় প্রমুখ ।
এসময় প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সাংবাদিক ও প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী ও পত্রিকার সাংবাদিকদের ক্রেস্ট প্রদান, পত্রিকার নবায়নকৃত পরিচয়পত্র (আইডিকার্ড) বিতরণ করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ। শুরুতেই পত্রিকার জন্মদিন উপলক্ষে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সাংবাদিকবৃন্দগণ।