শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম হত্যায় দুই দিনের রিমান্ডে ৩ আসামি

নারায়নগঞ্জ প্রতিনিধি / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নুর মহসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান তিন শিক্ষার্থী। রাত তিনটার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের। তার সাথে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা আহত হন।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রাইভেট গাড়িতে থাকা তিনজনকে। তারা হলেন- প্রাইভেটকারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা সাবেক সেনা কর্মকর্ত আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। তার বন্ধু মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম ও উত্তরার আসিফ চৌধুরী।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের পিতা সড়ক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আজ তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়ার তিনজনের ডোপ টেস্টের জন্য শুক্রবার নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয় পুলিশ। পরে ডোপ টেস্ট পরীক্ষায় ২ জনের শরীরে মাদকের উপস্থিত পাওয়া যায়।

চিকিৎসক জানায়, প্রাইভেটকারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া যায়।

এ ঘটনায় তাদের শনিবার রাতে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ