শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, গৃহবধূর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শামসুন নাহার নামে এক গৃহবধূ মারা গেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার চাচা মো. নইমুদ্দিন ফকির। একই ঘটনায় হাসপাতালে দগ্ধ মো. সানোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।

শনিবার সকালে পৌর এলাকায় ভাংনাহাটি গ্রামের বাসিন্দা শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতের চাচা হাজী মো. নইমুদ্দিন ফকির বলেন, দগ্ধ হওয়ার পরপরই মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক মা শামসুন নাহারকে মৃত বলে ঘোষণা করেন। ছেলে সানোয়ার হোসেন একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রতিবেশী আব্দুল গফুর জানান, দোতলা ওই বাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। তিনিসহ প্রতিবেশীরা সেখানে ছুটে গিয়ে শামসুন নাহার ও তার ছেলে মো. সানোয়ার হোসেনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। এর মধ্যে শামসুন নাহারের অবস্থা ছিল গুরুতর। তার মুখসহ শরীরের অনেক অংশই পুড়ে গেছে। সেখান থেকে স্বজনরা তাদেরকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মা ও ছেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ