শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ সমাজসেবা অফিসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে সরকারী ভাতা সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সরকারের দেওয়া সকল ভাতা শত‘ভাগ অনলাইন প্রক্রিয়ায় পরিচালনা করার বিষয়ে সুফল-কুফল নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা।

এসময় বক্তারা বলেন, পূর্বে ভাতা নিয়ে উপকারভুগীদের নানা রকম অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যে কার্যক্রম পরিচালনা করছে তারই অংশ হিসাবে সরকারী সকল ভাতা অনলাইন প্রক্রিয়ায় করার উদ্যোগ নেন এবং তা বাস্তবায়ন করে এশিয়া ব্যাংকের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে উপকার ভোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। অনলাইন প্রক্রিয়ায় প্রতিটি ভাতা সঠিক ভাবে বিতরণ হচ্ছে। উপজেলার প্রায় ২৭ হাজার লোক সরকারের বিভিন্ন ভাতার সুবিধা পাচ্ছে। এই অনলাইন কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে আরো সহজভাবে উপকার ভোগীরা ভাতার সুবিধা পাবেন। স্থানীয় ভাবে ইউপি চেয়ারম্যানগন যে তালিকা দিবেন সেই তালিকাটি সঠিকবাবে যাছাই বাছাই করে সঠিক প্রাপ্য ব্যক্তিদের তালিকা দিলে, সঠিক প্রাপ্য ব্যক্তিরা ভাতা থেকে বঞ্চিত হবে না। সরকার অনলাইনের মাধ্যমে সরাসরি উপকার ভোগীদের কাছে ভাতা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহাদাত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া মোঃ ফিরোজ, উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সরোয়ার আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, ইউপি চেয়ারম্যান আঃ হাই, মোঃ হারুনুর রশিদ ।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ