শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জেলা ডিএনসির অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক : ২

আরিফ খান, চাঁদপুর / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ  মোঃ সোহেল (২৫) ও মোঃ মনির হোসেন (৪৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি)  দুপুর আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কচুয়া থানাধীন কোয়া ও তুলপাই পূর্বপাড়া গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ঐদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক গঠিত রেডিং টীম সহকারি পরিচালক একেএম দিদারুল আলম দিদারের নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাধীন কোয়া গ্রামস্থ মিস্ত্রি বাড়িতে বেলা আড়াইটা হতে ৩ টায়  মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাহজাহান মিস্ত্রির ছেলে মোঃ সোহেল (২৫)কে তার বসতঘর তল্লাশি করে ১কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। একইদিন বিকাল আনুমানিক সাড়ে ৫টায় কচুয়া থানাধীন তুলপাই পূর্বপাড়া গ্রামের মৃত সুর্যত আলি ওরফে সুজা মিয়ার ছেলে মনির হোসেন (৪৫)’র বসতঘর তল্লাশি করে ২কেজি গাঁজাসহ তাকেও  হাতেনাতে গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে  পরিদর্শক বাপনসেন বাদী হয়ে কচুযা থানায় একটি  নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে । এধরনের মাদক বিরোধী অভিযান চলবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ