শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নিখোঁজের ৪ দিন পর মিলল যুবকের পা বাঁধা মরদেহ

চাঁদপুর প্রতিনিধি / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর হাত-পা বাধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিতারা ইউনিয়নের গোগড়ার বিলের মাছের প্রজেক্ট থেকে লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়। 
নিহত আতিক মজুমদার (২৬) উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙি নৌকাযোগে সেচ মেশিনসহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়, যার নং- ৫৩৮। পরে ওই বিলে আজ (বৃহস্পতিবার) মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন।
নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা জানান, সে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।
কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, বুধবার কচুয়া থানা যুবক আতিকের নামে নিখোঁজের ডায়েরি করেন তার পরিবার। কিন্তু বৃহস্পতিবার ভাসমান অবস্থায় তার লাশ গোগড়া বিলের মাছের প্রজেক্টে পাওয়ায় যায়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত অনুযায়ী রহস্য উদঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ