শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বেনাপোল ইমিগ্রেশনে আটকে গেল ইসকনের ৫৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ইসকনের ৫৪ ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল বন্দর ইমিগ্রেশন। গতকাল শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এবং রোববার (১ ডিসেম্বর)সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। 

শনিবার দিনভর এবং রবিবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।

যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে ৫৪ বাংলাদেশি যাত্রীকে অনুমতি দেওয়া হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ