শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং চালু করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক দেশে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ,আলু রপ্তানি করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। এ কারণে তারা সব পণ্য রপ্তানি বন্ধ করেছিল। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সমস্যার সমাধান হলে আবারও বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি হয়নি।

সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।

ভারতে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আর এ কারণে মঙ্গলবার দুপুর থেকে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা।

স্লট বুকিং জটিলতায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। তবে সোমবার (২৫ নভেম্বর) আগের স্লটে বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ