শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

পতিত স্বৈরাচারকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ষড়যন্ত্র করছে ইসকন : খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচারকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।

‘চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ইসকনকে সন্ত্রাসী ও দেশবিরোধী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবীতে’ আজ বুধবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য প্রদানকালে তারা এমন দাবি করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে পুলিশ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে আদালতে উঠিয়েছিল। তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে পুলিশের তদন্তে ও বিচারিক প্রক্রিয়ায় তিনি মুক্তি পাওয়ার কথা। কিন্তু সেই প্রক্রিয়ায় আস্থা না রেখে তার অনুসারীরা গতকাল প্রিজন ভ্যান আটকে দিয়ে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। শুধু তাই নয় তারা ঠাণ্ডা মাথায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনাই প্রমাণ করে চিন্ময় কৃষ্ঞের অনুসারীরা দেশের প্রশাসন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিকল্পিতভাবেই এদেশের মানুষকে তাদের বিরুদ্ধে উসকে দিতে চাচ্ছেন। এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোন সুযোগ নেই। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচারকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের স্বার্থেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করি আমরা। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসকন ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কার্যক্রম এখনই নিষিদ্ধ করতে হবে সরকারকে।

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক রোকনুজ্জামান রোকন, খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহ প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, শিক্ষা ও দীক্ষা বিষয়ক নাযেম মাওলানা ইলিয়াস মাদারীপুরী, ঢাকা মহানগর নায়েবে আমীর মুফতী আখতারুজ্জামান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতী জসিম উদ্দীন প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ