জনপ্রিয় অনলাইন টুডে টাইমস সম্পাদক ও এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সদস্য তানজিমুল হাসান মায়া’জ সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন।
গত ১৬নভেম্বর (শনিবার)রাতে জরুরি সংবাদ সংগ্রহে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র বাড়িতে আগুন লাগার ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে,এমন সময় খোঁজ পেয়ে তিনি নিউজ কভারেজ করার জন্য যাওয়ার সময়, মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কের মোড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন।
পরে দেখা যায় যে, রাস্তায় বিছিয়ে রাখা খড়কুটা রাখার ফলে বাইকের চাকার ভিতরে খড়কুটা ঢুকে পেঁচিয়ে গিয়ে পিছলে যায় এবং তিনি দূরঘটনার কবলে পড়েন। এসময় দুর্ঘটনায় হাত ও পায়ে মারাত্মক জখম হয়ে তাৎক্ষণিক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী চিকিৎসা গ্রহণ করেন তিনি।
দেশীয় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে খড়কুটা বিছিয়ে রাখায় স্থানীয় শরীফ মুন্সী’কে আসামি করে অভিযোগ করেছেন তানজিমুল হাসান মায়া’জ। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, এই বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।