শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

যমুনা সেতুকে ‘শহিদ আবু সাঈদ সেতু’ নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমি মনে করি রংপুরবাসীর জন্যে সবচেয়ে বেশি গৌরবের নাম আবু সাঈদ। এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই অতিসত্বর যমুনা সেতুর নামকরণ পরিবর্তন করে এটাকে শহিদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক।’

শুক্রবার (১৫ নভেম্বর) রংপুরে শহিদ আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, শহিদ আবু সাঈদের নামে সেতুটির নামকরণ করা হলে আমি মনে করি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে। কারণ যে মুহূর্তে আপনি এই সেতু পার হবেন তখনি আপনার মনে পড়বে শহিদ আবু সাঈদের সেই মহান শাহাদাতের কাহিনি।

তিনি আরও বলেন, কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন এটা অধ্যাপক ইউনূস সাহেব ও ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নেই, এটা খুব দুর্ভাগ্যজনক।


এই ক্যাটাগরির আরো সংবাদ