শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে এবং কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায়, চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত ,চাঁদপুর সদর থানার  ওসি  মোহাম্মদ বাহার উদ্দিন। জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক , চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক এর চেয়ারম্যান, মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক  খোরশেদ আহমেদ, চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মহসিন,  চাঁদপুর সদর উপজেলার নানুপুর নানুপুরের পীর এ  কেবলা আহমেদ উল্লাহ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা । অনুষ্ঠানে প্রায় ১২০০ রুগী উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন, এত সুন্দর পরিবেশে এই ধরনের মহৎ উদ্দেশ সত্যিই প্রশংসার দাবিদার, যারা মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তারাই মহৎ ব্যক্তি , সমাজের সবাই যদি এই ধরনের কাজ করে তাহলে আর আমাদের মধ্যে বৈষম্য থাকবে না বৈষম্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ, আত্ম মানবতার সেবায় আমরা সবাই এইভাবে এগিয়ে আসি। রোকনুজ্জামান রোকনের মত এরকম আরো সবাই সমাজের অসহায়দের পাশে এগিয়ে আসলে সমাজে আর কোন অভাব অনটন থাকবে না। তিনি আরো বলেন শতশত রোগীর উপস্থিতিতে বোঝা যাচ্ছে এখানের চিকিৎসা নিশ্চই ভালো হচ্ছে আর নয়  এত রোগীর উপস্থিতি হতো না। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই, প্রশাসনের পক্ষ থেকে ভালো কাজে সব সময় সহযোগিতা থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন এ ধরনের ভালো কাজগুলো সমাজের সবাই করার চেষ্টা করি তাহলে দুনিয়াও আখেরাতে ভালো থাকা যাবে। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই। রোকনুজ্জামান রোকন সব সময় মানুষের কল্যাণে কাজ করেন  এটা আমি অতিতেও দেখেছি। সমাজে যারা বিত্তবান আছেন রোকনুজ্জামানের মত সবাই এগিয়ে আসুন তাহলে এই দেশ অনেক সুন্দর হয়ে যাবে। আমি এই আয়োজন কে ধন্যবাদ জানাই।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের সাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কথা বলেন ও রোগীদের সেবা দিচ্ছেন ডাক্তাররা ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার তা দেখে সন্তুস প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে রোগীদের এবং রোগী এবং আগত অতিথিদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করে বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান।


এই ক্যাটাগরির আরো সংবাদ