শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

টেকনাফে গ্রেনেড-গুলি ও রকেট বোমাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে টেকনাফ সীমান্তের একটি বসত ঘরে অভিযান চালিয়ে দুটি গ্রেনেড, একটি রকেট বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও একটি কম্পাসসহ মো. শফিউল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রোববার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, রোববার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুতের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটি ঘেরা করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে, বসত ঘর ও ভিটে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২টি গ্রেনেড, ১টি বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও ১টি কম্পাস।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সীমান্তের অবৈধ পথে মিয়ানমার থেকে এসব অস্ত্র ও গুলিসহ অন্য উপকরণ পাচার করে আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে বাড়িতে মজুদ করা হয়েছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ