শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন

বেনাপোল প্রতিনিধি / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২১, ২২, ২৩, ২৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বৃহৎ স্থল বন্দর পেট্রোবাংলায় আসবেন। তাই বেনাপোল-পেট্রোবাংলা স্থলবন্দর দিয়ে ওই ৪দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

জানা গেছে, অমিত শাহ পেট্রাপোল বন্দরের যাত্রী টার্মিনাল উদ্বোধন করতে আসছেন। তবে শনিবার (১৯ অক্টোবর) এবং রোববার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য চালু থাকবে।

বিষয়টি বেনাপোল পোর্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক রতন কাজি।

তিনি জানান, ২৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ যাত্রী টার্মিনাল উদ্বোধন করবেন। এ উপলক্ষে সীমান্ত এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টানা ৪ দিন দুদেশের বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের নির্দেশনা দিয়েছে ভারতের সংশ্লিষ্ট দফতর।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী ২১ অক্টোম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পেট্টাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্যান্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে এ ধরনের বন্ধ থাকবে।

সাজেদুর রহমান আরও জানান, এর ফলে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তবে বেনাপোল-পেট্টাপোল পোর্ট ব্যবহারকারীদের যৌথ মিটিংয়ে ২১ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল থাকবে। ২৬ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি সচল হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ