শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশন

দর্পণ ডেস্ক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনটি পুনরায় চালু হচ্ছে মঙ্গলবার (১৫ অক্টোবর)। সোমবার (১৪ অক্টোবর) ঢাকার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে এক সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ ঘোষণা দেন। 

মোহাম্মদ আবদুর রউফ জানান, দীর্ঘ ২ মাস ১৭ দিন বন্ধ থাকার পর স্টেশনটি মঙ্গলবার সকাল থেকে পুনরায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। তবে এই স্টেশন মেরামতে কত ব্যয় হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি এখনো দিতে পারেননি।

তিনি বলেন, ‘খরচের সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে, তাই এখনই খরচ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।’

এর আগে, গত বৃহস্পতিবার আবদুর রউফ জানিয়েছিলেন, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে ২০ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। তবে মিরপুর-১০ স্টেশনে অধিক ক্ষয়ক্ষতি হওয়ায় এর মেরামত খরচ আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ দুই স্টেশনই বন্ধ রাখতে বাধ্য হয়।

২৫ আগস্ট থেকে মেট্রোরেল চলাচল শুরু হলেও, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি বন্ধ ছিল। পরবর্তীতে, কাজীপাড়া স্টেশনটি স্বল্প খরচে মেরামত করে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়। এখন, দীর্ঘ প্রতীক্ষার পর মিরপুর-১০ স্টেশনও যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ