শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে বর্তমানে যেখানে যা কিছুই থাকুক না কেন তা অকার্যকর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। ৯০-র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের সংস্কারে মানুষের মধ্যে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচনের রোডম্যাপ দিতে। নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে। একটা নির্বাচিত সরকার লাগবে।

তিনি বলেন, গণপরিষদ গঠনের কথা অপ্রাসঙ্গিক। সুতরাং এই গণপরিষদের ভাবনা যারা বলছেন তাদের আবারও ভাবা উচিত।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য পতিত ফ্যাসিবাদ কিছুদিন পরপর প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে। বিদেশে বসে দেশে অস্থিরতা চালাচ্ছেন শেখ হাসিনা। কিন্তু এটি সফল হবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ