শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ৬ ঘণ্টা পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অপর দিকে পৃথক স্থান থেকে ২ যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আব্দুর রহিম দেওয়ান (৫৫) নৌকা নিয়ে কচুরিপনা সংগ্রহ করতে আড়িয়ল বিলে গিয়ে নিখোঁজ হয়। এর ৬ ঘণ্টা পর আব্দুর রহিম দেওয়ানের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

একই দিন দুপুর সোয়া বারটার দিকে উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদ (২৫) এর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। সে ব্রোজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া।

এর আগের দিন সন্ধ্যায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজী (২৪) এর ফাঁসি দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। দিপু কাজী ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর পুত্র।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন মুন্সী জানান, ৩টি লাশই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ