শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের ছোঁয়ায় এক অনন্য জার্সি

স্পোর্টস ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রঙ লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। একই সঙ্গে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’। করোনাভাইরাস মহামারির পর দেশে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় তারই ছাপ লাগলো জাতীয় দলের ওয়ানডে জার্সিতে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই বিশেষ জার্সি পরবেন তামিম-মুশফিকরা।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান জানান এই খবর। সন্ধ্যায় বিশেষ জার্সির নকশা উন্মোচন করা হয়। সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, বিশেষ জার্সিতে জাতীয় পতাকা ও বিশেষ স্থাপনাসহ মুক্তিযুদ্ধে গল্প ফুটিয়ে তোলা হবে রঙয়ের আঁচড়ে।

জার্সি নিয়ে আকরাম বলেছিলেন, ‘জার্সিটা কিন্তু আমরাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, ওটা তুলে ধরেছি। আমাদের যে স্মৃতিসৌধ আছে আমরা ওটাও ওখানে তুলে ধরেছি।’

জার্সির নকশা প্রকাশ পেতে আকরামের কথার মিল পাওয়া গেছে। জার্সিতে কিটস স্পন্সর আকাশ ও বিসিবির লোগোর নিচে টিম স্পন্সর বেক্সিমকোর নাম, তার নিচে বড় করে লেখা বাংলাদেশ। পুরো জার্সিতে লাল-সবুজ রঙয়ের খেলা।

জার্সির বাঁ পাশে লাল-সবুজ রঙয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের সাতটি স্তম্ভকে। পাশে লাল সূর্য, যা থেকে বের হচ্ছে সবুজের আভা। আর এই রক্তাভ সূর্যের ডান পাশে বিজয়ী মুক্তিযোদ্ধাদের উল্লাসরত ছবি, সেখানেও প্রাধান্য দেওয়া হয়েছে সবুজ রঙকে।

এক কথায় স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের গল্প বলা হয়েছে জাতীয় দলের এই জার্সিতে। বিশেষ এই পোশাকে তামিম-সাকিবরা যে উজ্জীবিত থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ