শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

চাঁদপুরে ট্রাফিক অভিযানে ২৫টি গাড়ি জব্দ

মহসিন হোসাইন / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদপুরে ট্রাফিক অভিযানে ১দিনে রেজিস্ট্রেশন বিহীন,অবৈধ, অনবায়নযোগ্য ও লক্করঝক্কর ২৫টি গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর ) চাঁদপুর সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সদর মডেল থানার  ট্রাফিক ইন্সপেক্টর (টিআই ) আল নাহিয়ান ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই )ফিরোজ আলম এর সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন ও লক্করঝক্কর গাড়িগুলো জব্দ করা হয়েছে।

এসময় সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাতের উপস্থিতিতে গাড়িগুলোর কাগজপত্র চেক পূর্বক তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এসময় কয়েকজন ড্রাইভারকে জিজ্ঞেস করলে তারা কেউ কেউ বলেন, আমি গত ১মাস পূর্বে সৌদি থেকে এসেছি।

আমার লাইসেন্স করা হয়নি এখনো। আমি সৌদি থেকে মাইর (লস)খেয়ে  এসেছি। তাই আমার পক্ষে এখন আর কাগজপত্র করার মতো সামর্থ্য নেই। এই জন্য গাড়িটি নিয়ে বের হয়েছি। কিছু টাকা হলেই লাইসেন্স এর জন্য আবেদন করবো ভাবছি।

এই রকম অনেকের অনেক অযুহাত শুনতে শুনতে এখন সাধারণ মানুষের রাস্তায় নামলে বেহাল দশা হয়ে পড়েছে বর্তমানে। অন্যদিকে সরকারও হারাচ্ছে রাজস্ব। তবে এদেরকে ছেড়ে দিলে যেমন সমস্যা সমাধান না,তেমনি আবার আটকেও সমাধানের পথ নেই।

কেউ কেউ ঠিক-ই টাকা দিয়ে তাদের গাড়ি পূণরায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। যেই লাউ সেই কদু।

এদিকে চাঁদপুরে যানজট সমস্যা সমাধানের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নাহিয়ান এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ