কচুয়ায় মাসুদ মোল্লা নামের এক যুবলীগ নেতার ৪টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মাসুদ মোল্লার দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করছে। মো. মাসুদ মোল্লা উপজেলার ৫নং প্রশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ক্ষতিগ্রস্থ যুবলীগ নেতা মাসুদ মোল্লা ও তার বাবা চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মো. জামাল হোসেন মোল্লা জানান, এতে প্রায় রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্তরা টের পেলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে কাজ করে স্থানীয়রা।
ততক্ষনে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা, ফ্রিজ, মুদি মালামাল,পানির পাম্প ও আইপিএস সহ দোকানের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে বলে দাবি তাদের। অন্যদিকে এ ঘটনায় দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্থ পরিবারটি।