শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

দর্পণ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। (ফাইল ফটো)

সম্প্রতি বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পম্পেও বলেছেন বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দা হামলা চালিয়েছিল, ভবিষ্যতে এমন হামলার আশঙ্কা রয়েছে। একজন সিনিয়র নেতার এমন দায়িত্বহীন মন্তব্য দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

বাংলাদেশ দৃঢ়ভাবে এমন ভিত্তিহীন মন্তব্য ও মিথ্যাচার প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল-কায়দার উপস্থিতির কোনো প্রমাণ নেই।

বাংলাদেশ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যে কোনো সন্ত্রাসবাদ ও হিংস্র উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং এই বিপর্যয় মোকাবিলায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে।

সন্ত্রাস মোকাবিলায় আমাদের ট্রাক রেকর্ড বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের প্রতিশ্রুতি অনুসারে আমরা ১৪টি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের একটি পক্ষ হয়েছি। সন্ত্রাসবাদ প্রতিরোধে আন্তর্জাতিক ‘প্রতিরোধমূলক’ উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছি।

  • সূত্র : যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ