শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে একটি জাহাজের সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষে জাহাজ দুটির বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার  MV. NAVIOS CELESTIAL এর নোঙর সরে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি বাল্ক ক্যারিয়ার MV. FRIENDLY ISLANDS এর সঙ্গে সংঘর্ষ হয়।

বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক (নৌ বিভাগ) ফরিদুল আলম বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে পানামার পতাকাবাহী এমভি ন্যাভিয়াস চেলেশিয়াল জাহাজটি বন্দরের আলফা অ্যাংকরেজে নোঙর ফেলার সময় সেখানে আগে থেকে নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের সামনের অংশে ধাক্কা দেয়। পরে এমভি ন্যাভিয়াস চেলেশিয়াল জাহাজের প্রপেলার ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের নোঙরের আটকে যায়। এরপর খবর পেয়ে একটি লাইটার জাহাজের সহায়তায় জাহাজ দুটিকে সরানো হয়।

বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক (নৌ বিভাগ) ফরিদুল আলম বলেন, দুর্ঘটনার পর জাহাজটির নোঙর অবস্থান পরিবর্তন করা হয়েছে। ওই স্থান থেকে সরানোর পর জাহাজ দুটি এখন নিরাপদ স্থানে নোঙর করেছে। সংঘর্ষে জাহাজ দুটির সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ