শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ফরিদগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি আবুল খায়ের পাটোয়ারী

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।

বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আবুল খায়ের পাটোয়ারীর ঘনিষ্ঠজন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করায় সেসময় তিনি সাড়ে চার বছর কারাভোগ করেন।

প্রবীণ এই আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী জীবন সায়াহ্নে এসে দলের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ