শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

চাঁদপুর জেলা পুলিশের প্রথম পেপারলেস মাসিক ক্রাইম কনফারেন্স

রিপোটারের নাম / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

চাঁদপুর জেলায় প্রথম সরকারের উদ্যোগ ও ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স কোন ধরণের কাগজপত্র ব্যবহার ছাড়া (পেপারলেস) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা, সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ল্যাপটপে নিজ নিজ তথ্য নিয়ে অংশ গ্রহন করেন।

কনফারেন্সে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান।

এই বিষয়ে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা জানান, কনফারেন্সে এই প্রথম কোন ধরণের কাগজপত্র ছাড়া মাসিক অপরাধ প্রতিবেদন পর্যালোচনা হয়েছে। সকল অফিসার ইনচার্জই নিজ এলাকার প্রতিবেদন সফট্য়ারের মাধ্যমে পেশ করেন। এভাবে কাজ করা হলে অবশ্যই অর্থ ও সময় ব্যয় কম হবে।

ছবিতে থাকতে পারে: 3 জন লোক, লোকেরা বসে আছে এবং স্ক্রীন

জানা যায়, মুজিবর্ষেই সরকারি অফিস-আদালতে ‘ই-পেপার’ (পেপারলেস) চালু হচ্ছে। এমন উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ (আইসিটি)। ভিশন-২০২১ সালের মধ্যে ১৯ হাজার অফিস পেপারলেস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। পর্যায়ক্রমে দেশের সব অফিস-আদালত ই-পেপার অফিস চালু করা হবে।

কাগজের বড় বড় ফাইল আর থাকবে না। দেশে ই-পেপার বা ই-গবর্নমেন্টস জিআরপি সফটওয়্যারের মাধ্যমে বাংলা ভাষায় তথ্যপ্রযুক্তি বিভাগ পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে পেপারলেস অফিস চালু করেছে। মুজিববর্ষে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে, শেষ হবে ২০২১ সালে।

তারই অংশ হিসেবে চাঁদপুর জেলা পুলিশের এই প্রথম সিডিএমএস এর মাধ্যমে কনফারেন্স অনুষ্ঠিত হলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ