শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিদেশি মদসহ মাদককারবারী আটক

মোংলা প্রতিনিধি / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মোংলায় ২৯ বোতল হুইস্কিসহ (বিদেশি মদ) চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শামসুর রহমান সড়কের চিহ্নিত মাদককারবারী আব্দুর রহিমের (৫৫) ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর থেকে ২৯ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকেই আটক করা হয় তাকে। রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত হুইস্কির মূল্য ২ লাখ টাকার উপরে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মুলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ