শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শহীদি মার্চ কর্মসূচি পালন করলেন জবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহীদি মার্চটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে দয়াগঞ্জ মোড় হয়ে যাত্রাবাড়ী যায়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাঁদের যেন ভুলে না যাই। ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাঁদের দিকে যেন নজর দেওয়া হয়।’

বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান সজীব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মাস পূর্ণ হলো। বিজয়ের এক মাস উপলক্ষে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শহীদি মার্চ প্রোগ্রাম আয়োজন করি। এই আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, যাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি দ্রুততম সময়ে আমাদের শহীদ ভাইদের এবং আহত ভাইদের তালিকা প্রকাশ করে, তাঁদের রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদান করার দাবি জানাচ্ছি। দেশ সংস্কারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। যেকোনো বৈষম্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অধিকার আদায়ে সোচ্চার থাকব। জাতির কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’


এই ক্যাটাগরির আরো সংবাদ