শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

গাজীপুরে রিসোর্ট থেকে কুমির উদ্ধার

গাজীপুর প্রতিনিধি / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকায় পাখির স্বর্গ নামের এক রিসোর্ট থেকে ৯ বছর বয়সী লবনাক্ত পানির এক কুমির উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।

গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর নিলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে কুমিরটি নিয়ম-নীতি বহির্ভূতভাবে লালন পালন করা হচ্ছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়।

দুপুরে কুমিরটি উদ্ধার করার পর বিকালে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। এটি সল্ট ওয়াটার প্রজাতির কুমির। যার বয়স হবে ৮থেকে ৯ বছর বলেও জানান রফিকুল ইসলাম।

এটি মাদি কুমির। কুমিরটি উদ্ধার কালে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে পাখির স্বর্গ নামের এই রিসোর্টটির মালিক হলেন জাসদ নেতা অসম রব।


এই ক্যাটাগরির আরো সংবাদ