শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

পররাষ্ট্রস‌চি‌ব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি বা‌তিল

দর্পণ ডেস্ক / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে বলা হয়েছে, মাসুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদ। চাকরির বয়সসীমা শেষ হতে চলার সময়ে ২০২২ সালের ৬ ডিসেম্বর দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মাসুদ। এই মেয়াদ এ বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল। তার তিন মাস আগেই চাকরি গেল শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া এ পররাষ্ট্র সচিবের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন মাসুদ বিন মোমেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন তিনি। এরপর কয়েক ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর তাকেই ওই পদে রেখে দেয় সরকার।

দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমাণ্ডু মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষপদে পরিবর্তন আসছে। অবসরের স্বাভাবিক বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরও চুক্তিতে দায়িত্ব চালিয়ে যাওয়া জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার এক ডজনেরও বেশি কর্মকর্তা ইতোমধ্যে চাকরি খুইয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ