শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

যমুনা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তনে প্রায় ১৫ কোটি টাকা সাশ্রয়

নিজস্ব প্রতিবেদক / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। এতে বাংলাদেশ সরকারের ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় হবে। 

দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০.২১% টাকা সাশ্রয়ে ৫ বছর সেতু টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পান।

রোববার রাত ১২টা থেকে তাদের কার্য দিবস শুরু হয়েছে।

কার্য দিবসের প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপার করার জন্য ফাস্ট ট্যাকের একটি বুথ থেকে বাড়িয়ে ৭টি বুথে এ সিস্টেম চালু করার সিদ্ধন্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতৃ কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) আলতাফ হোসেন শেখ।

নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর রোববার যমুনা সেতু পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।

সেতুর প্রাক্কলিত মূল্য ছিল চুয়াত্তর কোটি পঁচাত্তর লাখ ঊনত্রিশ হাজার ছয়শত একুশ টাকা এবং সর্বনিন্ম দরদাতা হিসেবে ঠিকাদারি কোম্পানি ঊনষাট কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই  হাজার পাঁচশ’ চার টাকা মূল্যে দরপত্র প্রদান করা  হয়। এতে প্রাক্কলিত মূল্য হতে বাংলাদেশ সরকারের ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় হবে।

নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব জনবল দিয়ে টোল আদায় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ