শিরোনাম
মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ইউক্রেনের একটি এফ-১৬ জঙ্গি বিমান বিধ্বস্ত ও পাইলট নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

মাইকোলা ওলেশচুককে বরখাস্তের নির্দিষ্ট কোনো কারণ জানাননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, আমাদের সকল যোদ্ধাদের দেখভালের দায়িত্ব ছিল তার।

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনকে সরবরাহ করে পশ্চিমারা। গতকাল সোমবার এই বিমান বিধ্বস্ত হয় এবং একজন পাইলট নিহত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বড় ধরনের একটি হামলা প্রতিরোধ করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

সন্ধ্যাকালীন এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, আমি বিমান বাহিনীর কমান্ডারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সব সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সামরিক পাইলটদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯১৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ