ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৫ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৫ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
শনিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
এ ছাড়া পৃথক আদেশে ১৯ পুলিশ কর্মকর্তাকে পদায়ন করার কথা জানানো হয়েছে।
থানাগুলো হলো- উত্তরা-পূর্ব থানা, কলাবাগান থানা, তুরাগ থানা, উত্তরখান থানা, চকবাজার থানা, হাজারীবাগ থানা, ক্যান্টনমেন্ট থানা, কোতয়ালী থানা, সূত্রাপুর থানা, শাহজাহানপুর থানা, সবুজবাগ থানা, গেন্ডারিয়া, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলানগর, বনানী, কাফুরুল, শাহআলী, ডেমরা, ওয়ারী, কদমতলি, ভাষণটেক, খিলগাঁও, মতিঝিল ও মোহাম্মদপুর থানা।