শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ফেনীতে বন্যার্তদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ফেনীতে বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। তবে তার মরদেহ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাড়িতে আনা হয়নি। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু-সহকর্মীরা উদ্যোগ নেন। এতে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যায়।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, ‘সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছে। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সব সহযোগিতা করা হবে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘মোবাইলফোনে একজন বিষয়টি আমাকে জানিয়েছে। কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হবে। এ ছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ