শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সমাজসেবী হাসান শহীদ আর নেই

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

ছাত্র সংগঠক, সমাজ-সংস্কৃতির সেবক আবু হাসান মোহাম্মদ শহীদ (৭৮) আর নেই। কয়েক মাস ক্যানসারে ভুগে গত মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার বাদজোহর শেষে চট্টগ্রামের চৈতন্যগলি কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হন। চিরকুমার এই সমাজসেবক আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত একজন ব্যবসায়ী।

বিশিষ্ট ব্যাংকার মরহুম এএসএম ওয়াহেদের জ্যেষ্ঠ পুত্র হাসান শহীদদের আদিনিবাস নারায়ণগঞ্জে। তিনি বাংলা ভাষার জাতীয় মর্যাদার প্রবক্তা ও তৎকালীন বঙ্গীয় মুসলিম সভার জ্যেষ্ঠ সদস্য মৌলভি ইয়াসিন কাজী সাহিত্যরত্নের নাতি, এবং ভাষাসৈনিক কাজী রেজাই করিমের ভাগনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের মেধাবী ছাত্র হাসান শহীদ স্কুল জীবনেই ১৯৬২ সালে হামিদুর রহমান কমিশনের বিরুদ্ধে শিক্ষা সংস্কার আন্দোলনে সংগঠক হন। এরপর ৬৯-এর ছাত্র আন্দোলনেও ভূমিকা রাখেন।

হাসান শহীদ একসময়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত সাড়াজাগানো পত্রিকা আন্দোলন এর সম্পাদকমন্ডলীতে ছিলেন। স্বাধীনতাপূর্ব চট্টগ্রাম বেতারের নিয়মিত কথক ছিলেন তিনি। স্বাধীনতার পর চট্টগ্রাম ফিল্ম সোসাইটি সাধারণ সম্পাদক এই চলচ্চিত্রবোদ্ধা সাংস্কৃতিক সংগঠক ফুঁলকি এবং চট্টগ্রাম আর্ট কলেজের পৃষ্ঠপোষকও ছিলেন। তার বোন বিশিষ্ট চিত্রশিল্পি খুরশিদা আক্তার।

আশির দশকের শুরুতে তিনি পুরোদমে ব্যবসা শুরু করেন। খাতনগঞ্জ তার ইন্ডেন্টিং এবং আমদানিকারক প্রতিষ্ঠান হুমা করপোরেশন কানাডা ও অস্ট্রেলিয়া থেকে খাদ্যশষ্য আমদানিতে শীর্ষস্থানে ছিলো। কানাডা সরকার কয়েকবার তাকে বিশেষ সম্মাননা দেয়। সফল এই ব্যবসায়ী প্রকাশ্যে দান খয়রাত করা পছন্দ করেতেন না, তবে আমৃত্যু দরিদ্র ও দুস্থ মানুষদের দান করতেন এবং বিভিন্ন মানবসেবা প্রতিষ্ঠানকে তহবিল দিতেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ