শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

‘ভয়েস অব সাউথ গ্লোবাল’ সম্মেলনে যোগ দিতে ড. ইউনূসকে মোদির আমন্ত্রণ

দর্পণ ডেস্ক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগস্ট) এই দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুজনের মধ্যে হিন্দুসহ বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় ‘ভয়েস অব সাউথ গ্লোবাল’ ভার্চুয়াল সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন।’

এতে আরো বলা হয়, ‘প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

এটি বাংলাদেশের একটি দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার সাধারণ শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে।’

প্রধান উপদেষ্টা আরো বলেছেন, তার সরকার রাষ্ট্রের সব যন্ত্র পুরোপুরি কার্যকর এবং দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


এই ক্যাটাগরির আরো সংবাদ