শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে ১৫ আগষ্ট থেকে

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সারা দেশে সহিংসতা ও নাশকতার মধ্যে নিরাপত্তা জনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। তবে এ দিন শুধু পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে।

তবে মঙ্গলবার (১৩ জুলাই) থেকে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে।

বুধবারও এর কোনো পরিবর্তন হবে না। আর আগামী ১৫ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। মূলত সেদিন থেকে সব ধরণের ট্রেন চলাচল শুরু হবে।

রবিবার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে।’

জানা যায়, গত ১৯ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে। মাঝে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে।

কিন্তু গত ৩ আগস্ট থেকে সারা দেশে আবারো ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তখন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ