শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

কারফিউ আরও শিথিল, আজ খুলছে সব অফিস

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

দেশের সার্বিক পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীদের নাশকতা ও সহিংসতার কারণে অস্থিরতা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার মধ্যরাতে কারফিউ জারি করে সরকার। বিদ্যমান পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরে আসতে থাকার পরিপ্রেক্ষিতে কারফিউ ক্রমে শিথিল করা হচ্ছে, আজ থেকে খুলছে অফিস-আদালতও।

আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ বহাল থাকবে। তবে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ ছাড়া বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

এদিকে, আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের মধ্যে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

এর আগে চলমান নাশকতা ও সহিংসতার কারণে গত রোববার ও সোমবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস ছুটি ঘোষণা করা হয়।

কারফিউ বলবৎ থাকায় সেনাবাহিনীকে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। বেশির ভাগ এলাকার পরিবেশ ছিল শান্ত।

চলমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ অব্যাহত থাকছে। তবে ঢাকাসহ চার জেলায় আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। একই সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। প্রথম দফায় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলে। মাঝে দুই ঘণ্টা বিরতি দিয়ে শনিবার দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু হয়। রোববার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ চলে। মাঝে দুই ঘণ্টা কারফিউ শিথিল করা হয়।

গত সোমবারও তিন ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ বলবৎ ছিল। মঙ্গলবারও ছিল কারফিউ।


এই ক্যাটাগরির আরো সংবাদ